সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত আফগানিস্তান ও পাকিস্তান

প্রতিনিধি: / ১০৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

প্রায় চার দিনের ভয়াবহ সংঘর্ষের পর অবশেষে ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকার। বুধবার (১৫ অক্টোবর) পাকিস্তান সময় সন্ধ্যা ৬টা থেকে এই সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে ইসলামাবাদ নিশ্চিত করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত উত্তেজনা জটিল হলেও তা সমাধানযোগ্য। বিবৃতিতে বলা হয়, সংলাপের মাধ্যমে ইতিবাচক সমাধান খুঁজে বের করতে পাকিস্তান ও আফগানিস্তান উভয় দেশই আন্তরিক প্রচেষ্টা চালাবে।

গত শনিবার (১১ অক্টোবর) রাতে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। উভয় দেশই একে অপরের সীমান্তচৌকি দখল ও ধ্বংস করার অভিযোগ তোলে। তালেবান সরকারের দাবি, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) কাবুল ও পাকটিকা প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। এর প্রতিশোধ নিতে শনিবার আফগান বাহিনী পাল্টা আক্রমণ চালায়, যাতে অন্তত ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হয় বলে কাবুলের দাবি।

অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের ২৩ জন সেনা শহীদ হয়েছেন। তবে পাল্টা হামলায় ২০০ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে ইসলামাবাদের দাবি। এরপর থেকে টানা চার দিন ধরে সীমান্তে গোলাগুলি চলছিল। সর্বশেষ বুধবার দুই দেশের বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে সীমান্ত এলাকায় অন্তত ২১ জন নিহত হন এবং আরও অনেকে আহত হন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, দুই পক্ষই একে অপরকে দোষারোপ করেছে। মঙ্গলবার রাতভর সংঘর্ষ আফগানিস্তানের স্পিন বোলডাক জেলা ও পাকিস্তানের চামান জেলায় ছড়িয়ে পড়ে। তবে বুধবার সন্ধ্যা থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে জানিয়েছেন, কাবুল প্রশাসন সেনাবাহিনীকে যুদ্ধবিরতি মেনে চলার নির্দেশ দিয়েছে। এদিকে ইসলামাবাদে পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সীমান্তে বহু সেনা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর কাবুলে ‘নির্ভুল হামলা’ চালিয়েছিল পাকিস্তান। এর পরপরই দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসে।

এএফপি জানিয়েছে, কাবুলজুড়ে অ্যাম্বুলেন্সের সাইরেন বেজে উঠছে, ধ্বংসস্তূপে ছড়িয়ে আছে ভবনের ভাঙা কাঁচ, আর তালেবান বাহিনী শহরের বিভিন্ন রাস্তা ঘিরে রেখেছে।

তালেবান সরকারের হিসাবে, বুধবারের সংঘর্ষে ১২ জন বেসামরিক নাগরিক নিহত ও শতাধিক আহত হয়েছে। কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এমন রক্তক্ষয়ী সংঘর্ষে দুই দেশের নাজুক সম্পর্ক আরও টানাপড়েনে পড়েছে। একসময় ঘনিষ্ঠ মিত্র হলেও সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর সম্পর্কে তীব্র অবিশ্বাস ও বিরোধ দেখা দিয়েছে।


এই বিভাগের আরো খবর