শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে ঘের সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬, আটক ৭

প্রতিনিধি: / ১১৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১টার দিকে জিউধরা ইউনিয়নের ভাইজোড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত কলেজ ছাত্র আরাফাত হোসেন তুহিন ও নবম শ্রেণির ছাত্র নয়ন খানকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনার সাথে জড়িত সন্দেহে একই গ্রামের লিটন শেখ,  মোংলা উপজেলার নেভীক্যাম্প এলাকার সাগর শেখ(২৫), মামুন শেখ(৩৭), মিথুন শেখ(৩২), আশরাফুল ইসলাম শান্ত(২০), কেওড়াতলা গ্রামের সাইফুল ইসলাম রায়হান(২০) ও কানাইনগর গ্রামের হাসান মিস্ত্রীকে(২৬) স্থানীয়দের সহযোগীতায় আটক করেছে পুলিশ।

এ বিষয়ে থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, মারপিটের খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মোংলা উপজেলার ৬ জনসহ মোট ৭ জনকে আটক করে থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর