সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নাইজার সেনাবাহিনীতে যোগদান করেছে সাবেক জিহাদি যোদ্ধারা

প্রতিনিধি: / ৮৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

বিদেশ : সামরিক কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, ‘অনুতপ্ত’ সাবেক জিহাদিরা কয়েক মাস প্রশিক্ষণের পর সফলভাবে নাইজার সেনাবাহিনীতে একীভূত হয়েছে। দুই বছর আগে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা নাইজারের জান্তা জিহাদি সহিংসতা নিয়ন্ত্রণে লড়াই করছে।খবর বার্তা সংস্থা এএফপি’র। দেশটি লেক চাদ অববাহিকায় বোকো হারাম ও পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি অঞ্চলে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলোর মারাত্মক আক্রমণের সম্মুখীন হচ্ছে। উত্তরে, যেখানে নাইজারের সেনাবাহিনী ক্ষমতাচ্যুত সরকারের কাছাকাছি সশস্ত্র গাষ্ঠীগুলোর সঙ্গে লড়াই করছে, সেখানে বেশ কয়েকজন বিদ্রোহী যোদ্ধা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছে। রাষ্ট্রীয় টেলিভিশন আরটিএন জানিয়েছে, গত সোমবার, রাজধানী নিয়ামের কাছে ৩৬৯ জন ‘অনুতপ্ত’ জিহাদি ও সশস্ত্র আন্দোলনের যোদ্ধা কয়েক মাসের প্রশিক্ষণ সম্পন্ন করেছে। এএফপির দেখা এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালের শেষের দিক থেকে প্রশিক্ষণে ৩০৭ জন পুরুষ, ২১ জন মহিলা এবং ৪১ জন শিশু রয়েছেন। আরটিএন জানিয়েছে, ‘তাদের মধ্যে বেশ কিছু সংখ্যককে জাতীয় পতাকার নীচে কাজ করার জন্য একত্রিত করা হয়েছে। অন্যরা উপার্জনশীল কার্যক্রম পরিচালনা করার জন্য সহায়তা উপকরণ-সামগ্রী পেয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জানিয়েছে, এদের মধ্যে ৮৪ জন ব্যবসা প্রতিষ্ঠার জন্য উপকরণ-সামগ্রী পেয়েছে। তিলাবেরির গভর্নর কর্নেল মাইনা বোকার বলেন, ‘এই ব্যক্তিরা এক সময় বিপথগামী ছিল। কিন্তু এখন তারা সহিংসতা ত্যাগ করে প্রজাতন্ত্রের সঙ্গে কাজ করার পথ বেছে নিয়েছে। এখন আর তাদের শত্রু হিসেবে বিবেচনা করা উচিত নয়।’


এই বিভাগের আরো খবর