সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিলো

প্রতিনিধি: / ১১০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

সীমান্তে গোলাগুলির ঘটনার পর আফগানিস্তানের সঙ্গে সব প্রধান সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান। গত শনিবার গভীর রাতে আফগান সেনারা পাকিস্তানের সীমান্ত চৌকিতে গুলি চালায়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সপ্তাহের শুরুর দিকে পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধ হিসেবেই এই আক্রমণ চালানো হয়। এর জবাবে পাকিস্তানি বাহিনীও ভারী গোলাবর্ষণ ও গুলি চালায় বলে জানিয়েছেন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা। তাদের দাবি, পাল্টা হামলায় আফগান সীমান্তের বেশ কয়েকটি পোস্ট ধ্বংস হয়েছে। গতকাল রোববার সকালে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পাকিস্তানের কুররম এলাকায় বিচ্ছিন্নভাবে গোলাগুলি চলছিল বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা। দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সীমান্তপথ তোরখাম ও চামান রোববার বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, এছাড়া খারলাচি, আঙ্গুর আড্ডা ও গুলাম খান-এই তিনটি ছোট সীমান্তপথও বন্ধ রাখা হয়েছে। কাবুল এখনো সীমান্ত বন্ধের বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় গত শনিবার রাতে জানিয়েছিল, তাদের সামরিক অভিযান মধ্যরাতে শেষ হয়েছে। গতকাল রোববার তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানের কোনো অংশে কোনো ধরনের হুমকি নেই। স্থলবেষ্টিত আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রায় দুই হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, তালেবান প্রশাসন পাকিস্তানবিরোধীদের আশ্রয় দিচ্ছে। তবে কাবুল সে অভিযোগ অস্বীকার করে আসছে। পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার লক্ষ্য ছিল কাবুলে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) এক শীর্ষ নেতাকে লক্ষ্য করে, এমনটি জানিয়েছেন এক নিরাপত্তা কর্মকর্তা। হামলায় ওই নেতা নিহত হয়েছেন কি না, তা এখনও নিশ্চিত নয়। টিটিপি পাকিস্তান সরকারকে উৎখাত করে কঠোর ইসলামপন্থি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছে। এই গোষ্ঠীর সঙ্গে আফগান তালেবানদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।


এই বিভাগের আরো খবর