সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হঠাৎ কমলো ক্রিপ্টোকারেন্সির দাম

প্রতিনিধি: / ৮৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

সম্প্রতি ক্রিপ্টোকারেন্সির বাজারে বড় ধরনের পতন হয়েছে। এর মূল কারণ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনের ওপর নতুন ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি। এর আগে চীনের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। এই নতুন ঘোষণা বাজারকে একেবারে অস্থির করে দিয়েছে। গতকাল রোববার সকালে জানা গেছে, ক্রিপ্টোকারেন্সির বাজারে মোট ৪০০ বিলিয়ন ডলার মূলধন হারিয়েছে। অনেক বড় বড় মুদ্রার দাম অনেকটা কমে গেছে। বিশেষ করে বিটকয়েন, ইথার, সোলানা ও বাইন্যান্সের দাম বেশ কমেছে। বিটকয়েনের দাম গত সপ্তাহে প্রায় ১০.৭২% কমে ১১ হাজার ৭৪ ডলারে নেমে এসেছে। বাইন্যান্সের দামও ৪% কমে প্রতি কয়েন ১,১২৫ ডলারে নেমেছে। ইথারের দাম সবচেয়ে বেশিই কমেছে, প্রায় ১৬.৯৯% কমে ৩,৭৮৫ ডলারে নেমেছে। সোলানার দামও প্রায় ২৩% কমে ১৭৭ ডলারে নেমেছে। আর কসমসের দাম ২৫.৯৬% কমে ৩.১২ ডলারে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতি আগামী সপ্তাহে বৈশ্বিক বাজারে আরও বিশৃঙ্খলা তৈরি করতে পারে। তাই যারা ক্রিপ্টোতে বিনিয়োগ করছেন, তাদের সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।


এই বিভাগের আরো খবর