সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন শাকিব

প্রতিনিধি: / ৯৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ঢাকাই সিনেমার সোনালি যুগের নায়ক ইলিয়াস কাঞ্চন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন লন্ডনে। তার দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন মেগাস্টার শাকিব খান। গতকাল রোববার দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ইলিয়াস কাঞ্চনের একটি ছবি শেয়ার করেন শাকিব। সেখানে লেখেন, ‘ইলিয়াস কাঞ্চন আমাদের প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই, যার জীবনটাই এক আন্দোলনের প্রতীক, এক আলোর যাত্রা। রূপালি পর্দায় তিনি সবার ভালোবাসার নায়ক, বাস্তব জীবনে মানবতার সৈনিক। কাঞ্চন ভাই আজ দূর লন্ডনে চিকিৎসাধীন, এক নিঃশব্দ লড়াইয়ের পথে।’ শাকিব আরও লেখেন, ‘কাঞ্চন ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করে দেশের কোটি মানুষ প্রার্থনা করছে। তিনি যেন আবার আগের মতো উদ্যমী, হাস্যোজ্জ্বল ও প্রেরণাদায়ী মানুষ হয়ে ফিরে আসেন।’ পোস্টের শেষে ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চেয়ে শাকিব লেখেন, ‘মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, কাঞ্চন ভাইকে দ্রুত আরোগ্য দান করুন; তার জীবন হোক আরও সুস্থ শান্তিময়। আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি ভালোবাসা ও দোয়ার বন্ধনে।’ ইলিয়াস কাঞ্চনের এই অসুস্থতার খবরে ভক্তদের পাশাপাশি রীতিমতো উদ্বিগ্ন দেশের চলচ্চিত্র মহল। নায়িকা রোজিনাও তাকে দেখত গিয়েছিলেন হাসপাতালে। বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। আগস্ট মাসে তার মাথায় অস্ত্রোপচার হয়েছিল, বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।


এই বিভাগের আরো খবর