সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পিরোজপুর জেলা জামায়াতের স্মারকলিপি প্রদান

প্রতিনিধি: / ১৪৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

রিপন মাহমুদ, পিরোজপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায়
জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে।
স্মারকলিপিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও
গ্রহণযোগ্য করার লক্ষ্যে পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের আহ্ধসঢ়;বান জানানো হয়।
জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের নেতৃত্বে জেলা জামায়াত ও এর
অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত থেকে স্মারকলিপি পেশ
করেন।
স্মারকলিপিতে উল্লিখিত দাবিগুলোর মধ্যে রয়েছে, জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি
ও এ বিষয়ে গণভোটের আয়োজন, জাতীয় সংসদে অনুপাতিক প্রতিনিধিত্ব (চজ)
পদ্ধতি চালু, সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করে নির্বাচন
উপযোগী পরিবেশ সৃষ্টি, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের স্বচ্ছ বিচার নিশ্চিত করা,
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা। জেলা আমীর
তাফাজ্জল হোসাইন ফরিদ বলেন, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও প্রকৃত গণতন্ত্র
নিশ্চিত করতে এই পাঁচ দফা বাস্তবায়ন জরুরি। জনগণের অংশগ্রহণ প্রমাণ করে, তারা
পরিবর্তন ও সুষ্ঠু নির্বাচন চায়। এ সময় জেলা জামায়াতের বিভিন্ন পর্যাযয়ের
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর