সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গাজায় যেকোনো অভিযানে অংশ নিতে প্রস্তুত তুর্কি সেনাবাহিনী

প্রতিনিধি: / ১১২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

বিদেশ : ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলে গাজায় শান্তি রক্ষায় যে কোনো মিশনে অংশ নিতে প্রস্তুত তুরস্কের সেনাবাহিনী। গতকাল শুক্রবার এই তথ্য জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র। সেনাবাহিনী গাজায় শান্তিরক্ষা বাহিনীতে যোগ দিবে কি না, এমন প্রশ্নের উত্তরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই সূত্র জানায়, ‘তুরস্কের সশস্ত্র বাহিনী শান্তি প্রতিষ্ঠা ও বজায় রাখার অভিজ্ঞতা নিয়ে যে কোনো দায়িত্ব পালনে প্রস্তুত।’ তুরস্ক যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছে এবং আলোচনায় অংশ নিতে মিসরীয় শহর শার্ম আল শেখে একটি প্রতিনিধিদল পাঠিয়েছে। এর আগে বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানান, তুরস্ক যুদ্ধবিরতি বাস্তবায়ন তদারকিতে একটি টাস্কফোর্সে অংশ নেবে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। একই দিন রাতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, যুক্তরাষ্ট্র, মিসর, তুরস্ক ও কাতার মিলে একটি দল গঠন করবে। যারা যুদ্ধবিরতি চুক্তির বিভিন্ন বিষয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করবে এবং চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করতে সহায়তা করবে। ফিদান আরো জানান, এই দেশগুলো মধ্যস্থতাকারী হিসেবেও ভূমিকা রাখবে এবং যুদ্ধবিরতি চুক্তির সংশ্লিষ্ট ধারাগুলোর বাস্তবায়নে তদারকি করবে। সূত্র : এএফপি।

 


এই বিভাগের আরো খবর