সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মুক্তি পেলো বহুল প্রত্যাশিত ‘কিস অব দ্য স্পাইডার ওম্যান’

প্রতিনিধি: / ১২৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

জেনিফার লোপেজ সেই বিরল শিল্পীদের একজন, যিনি তিন দশকের বেশি সময় ধরে গান, অভিনয় ও নাচ। এই তিন ক্ষেত্রেই সমান দাপটের সঙ্গে নিজের অবস্থান ধরে রেখেছেন। নব্বইয়ের দশকে বাংলাদেশের দর্শকের কাছে লোপেজ প্রথম নায়িকা হিসেবে পরিচিতি পান ‘অ্যানাকোন্ডা’ সিনেমা দিয়ে। এরপর কাছাকাছি কয়েক বছরে তাঁর ‘সেলেনা’, ‘আউট অব সাইট’ সিনেমাগুলোও বিপুল জনপ্রিয়তা পায়; যা তাঁকে হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া লাতিন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে। পরবর্তী সময়ে ‘মেড ইন ম্যানহাটান’, ‘শ্যাল উই ড্যান্স’, ‘মনস্টার-ইন-ল’-এর মতো রোমান্টিক কমেডি সিনেমাগুলোতে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করে। একই সঙ্গে সমান্তরালে চলে তাঁর গানের ক্যারিয়ার। ১৯৯৯ সালে মুক্তি পায় তাঁর প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন দ্য ৬’। এরপর ‘জে. লো’, ‘দিস ইজ মি… দেন’, ‘রিবার্থ’ অ্যালবামগুলো গায়িকা হিসেবে তাঁকে সারা বিশ্বে এক অনন্য পরিচিতি এনে দেয়। তাঁর গানের গীতিতে ক্ষমতায়ন, যৌনতা, ব্যক্তিগত সম্পর্ক, বিচ্ছেদ- সবই উঠে এসেছে স্বতঃস্ফূর্তভাবে। ২০১০-এর পরের বছরগুলোতে গান ও অভিনয়ে মনোযোগ কিছুটা কমিয়ে ব্যবসায়িক উদ্যোগে বেশি মন দেন লোপেজ। তবে এবার আবারও পূর্ণ উদ্যমে নায়িকা হিসেবে ফিরছেন তিনি। গতকাল শুক্রবার বিশ্বজুড়ে মুক্তি পেলো তাঁর অভিনীত বহুল প্রত্যাশিত সিনেমা ‘কিস অব দ্য স্পাইডার ওম্যান’। মিউজিক্যাল ড্রামা ঘরানার এই সিনেমায় আরও অভিনয় করেছেন ডিয়েগো লুনা, টোনাটিউহ, টনি ডোভোলানি, জোসেফিনা স্ক্যাগলিওন প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’-খ্যাত নির্মাতা বিল কনডন। গত সপ্তাহে সানডান্স ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার হওয়ার পর থেকেই এটি আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সমালোচকরা বলেছেন, ‘এ যেন পুরোনো হলিউডের জাদুকে ফিরিয়ে আনা, কিন্তু তা আজকের সময়ের বাস্তবতার গন্ধে মেশানো।’ কেউ কেউ বলছেন, লোপেজের কণ্ঠের গানগুলোতে রয়েছে জীবনের তীব্র আকাঙ্ক্ষা ও উত্তাপ, আর তাঁর চোখে এক অদ্ভুত ক্লান্তি, যা একই সঙ্গে সুন্দর ও ভীতিকর। সিনেমার শেষ দৃশ্যে যখন কারাগারের আলো নিভে আসে, আর মোলিনা কল্পনার জগতে চিরতরে হারিয়ে যায়, তখন দর্শকও হয়তো টের পাবে। স্পাইডার ওম্যান আসলে কোনো নির্দিষ্ট নারী নয়, সে হয়তো মুক্তির এক প্রতীক, কিংবা হয়তো ভালোবাসারই এক মরণফাঁদ। ‘কিস অব দ্য স্পাইডার ওম্যান’ তাই শুধু একটি মিউজিক্যাল ড্রামা নয়, এটি মানুষের অন্তর্দ্বন্দ্ব, সংগ্রাম ও স্বপ্নের গভীর এক গল্প। যেখানে প্রতিটি চুম্বনই হতে পারে ভালোবাসার শেষ ইশারা, আর প্রতিটি কল্পনা হতে পারে বেঁচে থাকার শেষ অবলম্বন।


এই বিভাগের আরো খবর