সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো এবার শান্তিতে নোবেল পেলেন

প্রতিনিধি: / ১২৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন দেশটির বিরোধী মারিয়া কোরিনা মাচাদো রাজনীতিক। 

দীর্ঘদিন ধরে তিনি ভেনেজুয়েলায় গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার সংগ্রামে সক্রিয়।

শুক্রবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম ইউরো নিউজ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নরওয়েজিয়ান নোবেল কমিটি শুক্রবার (১০ অক্টোবর) এক ঘোষণায় জানায়,‘ভেনেজুয়েলায় গণতন্ত্র আন্দোলনের নেতা হিসেবে মারিয়া কোরিনা মাচাদো সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকায় বেসামরিক সাহসিকতার অন্যতম উদাহরণ হয়ে উঠেছেন।’  কমিটি আরও জানায়,‘তিনি এই পুরস্কার পাচ্ছেন ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তার নিরলস প্রচেষ্টা এবং স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর ঘটানোর সংগ্রামের জন্য।’

পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর সুইডিশ শিল্পপতি ও ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেল-এর মৃত্যুবার্ষিকীতে।


এই বিভাগের আরো খবর