সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাঁধের পানি ছাড়ায় মুহূর্তে ভেসে গেলেন পিকনিকে যাওয়া ৭ জন

প্রতিনিধি: / ১৩৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

বিদেশ : ভারতে কর্ণাটক রাজ্যের মারকোনাহল্লি বাঁধে বেড়াতে গিয়ে গত মঙ্গলবার পানিতে ভেসে দুইজন নিহত ও চারজন নিখোঁজ হয়েছেন। ভেসে যাওয়া অপর একজনকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহত ও নিখোঁজ ব্যক্তিরা সবাই কর্ণাটকের তুমাকুরু জেলার বাসিন্দা বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তুমাকুরুর পুলিশ সুপার অশোক কে.ভি. জানিয়েছেন, প্রায় ১৫ জনের একটি দল ঐ দিন পিকনিক করতে বাঁধ এলাকায় গিয়েছিল। তাদের মধ্যে নারী ও শিশুসহ সাতজন বাঁধের পানিতে নামেন। ঠিক তখনই বাঁধের সাইফন সিস্টেম (যা পানি আটকে রাখতে সাহায্য করে) হঠাৎ করে চালু হয়ে গেলে প্রবল স্রোত তৈরি হয়। মুহূর্তেই তীব্র স্রোতের তোড়ে পানিতে থাকা সবাই ভেসে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন। এসময় নওয়াজ নামে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করে আদিচুঞ্চনগিরি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি চারজনের সন্ধানে উদ্ধার অভিযান চলমান রয়েছে। উদ্ধার হওয়া নওয়াজ ছাড়া বাকিরা সবাই নারী ও কিশোরী। বাঁধের প্রকৌশলীরা প্রাথমিকভাবে জানিয়েছেন, হঠাৎ প্রাকৃতিকভাবে পানির প্রবাহ বেড়ে যাওয়ার কারণে সাইফন সিস্টেম থেকে পানি বেরিয়ে যায়। তবে ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত চলছে। উদ্ধার হওয়া মরদেহগুলো ময়নাতদন্ত ও শনাক্তের জন্য আদিনচুঞ্চনগিরি হাসপাতালে রাখা হয়েছে।


এই বিভাগের আরো খবর