সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

যাত্রীবাহী ট্রেনে পাকিস্তানে বোমা হামলা

প্রতিনিধি: / ১২৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

বিদেশ : পাকিস্তানে বেলুচিস্তানগামী যাত্রীবাহী ‘জাফর এঙ্প্রেস’ ট্রেনে বোমা হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে বেলুচিস্তান সীমান্তের সুলতানকোট এলাকায় রেললাইনে পুঁতে রাখা আইইডি (বিস্ফোরক) বিস্ফোরণে ট্রেনটির অন্তত ছয়টি বগি লাইনচ্যুত হয়। এতে অন্তত ৭ যাত্রী আহত হয়েছেন। শিকারপুরের ডেপুটি কমিশনার শাকিল আবরো জানান, সকালে সুলতানকোট রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে রেললাইন লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়। তিনি বলেন, আহতদের মধ্যে চারজনকে কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে এবং বাকি তিনজনকে শিকারপুর সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুক্কুর বিভাগের পরিবহন কর্মকর্তা মোহসিন আলি সিয়াল জানান, ট্রেনের যাত্রীদের নিরাপদে কাছাকাছি স্টেশনে স্থানান্তর করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শুরু হয়েছে। এদিকে সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ এ হামলার নিন্দা জানিয়েছেন এবং প্রাদেশিক পুলিশপ্রধানের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন। তিনি লারকানা কমিশনারকে আহত যাত্রীদের দ্রুত চিকিৎসা সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন। অন্যদিকে বেলুচ বিদ্রোহী সংগঠন বেলুচ রিপাবলিক গার্ডস (বিআরজি) এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। বিআরজি’র দাবি, ট্রেনে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা থাকায় সেটিকে ‘লক্ষ্য’ করে হামলা চালানো হয়েছে।


এই বিভাগের আরো খবর