সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রাশিয়ার ইউক্রেনের ১৮৪টি ড্রোন ভূপাতিত করার দাবি

প্রতিনিধি: / ১০৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

বিদেশ : ইউক্রেন টানা দ্বিতীয় রাতে রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়া ইউক্রেনের ১৮৪টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। গতকাল মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বেশিরভাগ ড্রোন সীমান্তবর্তী কুরস্ক ও বেলগোরোড অঞ্চলের ওপর ভূপাতিত করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। গত সোমবার রাশিয়া জানায়, তারা ২৫১টি ড্রোন ভূপাতিত করেছে, যা ছিল কিয়েভের অন্যতম বড় ধরনের পাল্টা আক্রমণ। এই হামলাগুলোতে দুই জন নিহত হয়েছে এবং অঞ্চলগুলোতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো প্রায় এক হাজার মানুষ বেলগোরোডে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। ইউক্রেন বলছে, তারা রুশ ভূখণ্ডে হামলা জোরদার করবে। বিশেষ করে রাশিয়ার তেল অবকাঠামোর ওপর, যেটিকে তারা বৈধ প্রতিক্রিয়া হিসেবে মনে করে। এর কারণ হিসেবে তারা জানিয়েছে, মস্কো প্রতিদিন ইউক্রেনের শহরগুলো ও জ্বালানিব্যবস্থায় হামলা চালাচ্ছে, যার ফলে দেশটির লাখ লাখ মানুষকে গরমে বিদ্যুৎবিহীন অবস্থায় দিনাতিপাত করতে হচ্ছে।

 


এই বিভাগের আরো খবর