সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোবাইল ফোন চুরির অভিযোগে লন্ডনে আটক ৪৬

প্রতিনিধি: / ১৩৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

বিদেশ : লন্ডনের মেট্রোপলিটন পুলিশ একটি বিশ্বব্যাপী একটি সন্দেহভাজন চোর চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪৬ জনকে আটক করেছে। ওই চক্রটি যুক্তরাজ্য থেকে চুরি হওয়া চীনে প্রায় ৪০ হাজার মোবাইল ফোন পাচারের সাথে যুক্ত বলে ধারণা করা হচ্ছে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ সোমবার এ তথ্য জানায়। পুলিশ জানিয়েছে, মোবাইল ফোন পাচারের সঙ্গে যুক্ত একটি বৈশ্বিক চক্র ভাঙতেই এ অভিযান চালানো হয়েছে। রাজধানী লন্ডনে মোবাইল ফোন চুরি দমনে এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় অভিযান। যেখানে পর্যটনকেন্দ্রগুলো বিশেষভাবে ছিনতাইকারীদের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ‘অপারেশন ইকোস্টিপ’ নামে এই তদন্ত শুরু হয় ২০২৪ সালের ডিসেম্বর মাসে। যখন হিথ্রো বিমানবন্দরের কাছে হংকংগামী প্রায় এক হাজার আইফোনসহ একটি বাঙ্ উদ্ধার করা হয়। যেগুলোর অধিকাংশই চুরি যাওয়া বলে প্রমাণিত হয়। এই অভিযানের অংশ হিসেবে পুলিশ মোট ৪৬ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ১১ জনকে নতুন আইফোন ১৭ এর জন্য ডেলিভারি যানবাহনে ডাকাতির অভিযোগে আটক করা হয়েছে। লন্ডনের মেয়র সাদিক খান বলেন, ‘পুলিশ শুধু রাস্তার ছিনতাইকারী নয়, বরং পুরো পাচার চক্রের নেতাদেরও টার্গেট করেছে। এটি নিঃসন্দেহে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় অভিযান।’ মেট্রোপলিটন পুলিশের তথ্যানুসারে, শুধু ২০২৪ সালেই লন্ডনে ৮০ হাজারেরও বেশি মোবাইল ফোন চুরি হয়েছে।


এই বিভাগের আরো খবর