সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

১২ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ, ফ্রান্সের শেয়ারবাজারে ধস

প্রতিনিধি: / ১০৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

বিদেশ : ইউরোপের অর্থনীতির আকাশে আবারও নেমে এলো অস্থিরতার কালো মেঘ। গতকাল সোমবার ইউরোর মান হ্রাসের সঙ্গে সঙ্গে ফরাসি শেয়ারবাজারও নেমে আসে বড় ধস। নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু বাজেট পরিকল্পনা নিয়ে বামপন্থী আইন প্রণেতাদের চাপের মুখে পদত্যাগ করার পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। রাজনৈতিক এই নাটকীয় ঘটনার পর প্যারিসের প্রধান সূচক ২ শতাংশ কমে যায়। এতে ইউরোপের সবচেয়ে দুর্বল পারফর্মিং সূচকে পরিণত হয়েছে। এছাড়া ইউরোর মানও পড়ে যায় দশমিক ৭ শতাংশ। বাজার বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী লেকর্নুর আকস্মিক পদত্যাগ ফ্রান্সের রাজনৈতিক সংকটকে আরও গভীর করেছে। ড্যান্সকে ব্যাংকের বিশ্লেষক কার্স্টিন কুন্ডবি-নিলসেন বলেন, ‘মাত্র ১২ ঘণ্টা টিকে থাকা একটি মন্ত্রিসভা দেখায় ফরাসি সংসদে বাজেট পাসের কোনো আগ্রহ নেই। এই অনিশ্চয়তা ইউরোকে আরও দুর্বল করেছে।’ মিড-ক্যাপ স্টকগুলো ৩ শতাংশ পর্যন্ত পড়ে গেছে। গত এপ্রিলের পর এটি সবচেয়ে বড় একদিনের পতন। অন্য ইউরোপীয় বাজারগুলোও ক্ষতির হাত থেকে রেহাই পায়নি। আইজি গ্রুপের বিশ্লেষক ক্রিস বিউচ্যাম্প বলেন, ‘ফ্রান্সের রাজনৈতিক অনিশ্চয়তা এখন ইউরোপীয় সম্পদের ওপর ছায়া ফেলছে। বাজারে কেউই নিরাপদ মনে করছে না।’ এদিকে ফরাসি সরকারি বন্ডের ওপর চাপ বাড়ায় ১০ বছরের ঋণের বন্ড বেড়ে দাঁড়িয়েছে ৩.৫৮৫ শতাংশে। বিনিয়োগকারীরা এখন ফরাসি ঋণের বদলে জার্মান বন্ডের প্রতি ঝুঁকছেন। ফলে দুই দেশের মধ্যে ঋণ-ফারাক ৮৬.৫৮ বেসিস পয়েন্টে পৌঁছেছে। যা জানুয়ারির পর সর্বোচ্চ।


এই বিভাগের আরো খবর