সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইন্দোনেশিয়ার মাদ্রাসা ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৭

প্রতিনিধি: / ১২৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

আনন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার মাদ্রাসা ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া আরো আহতদের উদ্ধার করেছে। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে সোমবার বিকেলে মাদ্রাসাটির ছাত্র-শিক্ষকগণ নামাজের জন্য জড়ো হলে বহুতল ভবনের একাংশ হঠাৎ ধসে পড়ে। জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার অপারেশন পরিচালক যুধি ব্রামান্তিও এক বিবৃতিতে বলেন, ‘গতকাল সকাল পর্যন্ত উদ্ধারকৃতদের সংখ্যা ছিল ১৪১ জন। তাদের ১০৪ জন নিরাপদ অবস্থায় আছেন, ৩৭ জন মারা গেছেন। ’ তিনি আরও বলেন, ২৬ জন এখনও নিখোঁজ রয়েছেন। যুধি বলেন, মৃতের সংখ্যায় গত শনিবার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা একটি মৃত দেহের খন্ডাংশও অন্তর্ভুক্ত রয়েছে। স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান নানং সিগিত পৃথক বিবৃতিতে ৩৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরো খবর