সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বন্যা ও ভূমিধসে নেপালে ৩৯ জনের মৃত্যু

প্রতিনিধি: / ১৩৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

আনন্তর্জাতিক ডেস্ক: নেপালে টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই দুর্যোগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কোশি প্রদেশে। পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, মৃতদের মধ্যে কোশি প্রদেশে ৩৬ জন এবং মধেশ প্রদেশে ৩ জন রয়েছেন। এছাড়া দেশজুড়ে এখনো ১১ জন নিখোঁজ এবং ১৩ জন আহত হয়েছেন। মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ইলামে ভূমিধসের ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে, পাঁচজন এখনো নিখোঁজ। উদয়পুরে বন্যা ও ভূমিধসে দুজনের মৃত্যু এবং একজন আহত হয়েছেন। খোটাংয়ে বজ্রপাতে একজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন। ভোজপুরে বজ্রপাতে আরও দুজন আহত হয়েছেন। পঞ্চথরে একটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। মধেশে রানিরহাটে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। অন্যত্র, বরায় একজন, রাসুয়ায় চারজন এবং কাঠমান্ডুতে নদীতে ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। মাকোয়ানপুরে বজ্রপাতে একজন আহত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, টানা বর্ষণ অব্যাহত থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর