শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে অস্থায়ী সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ দুইজনের মৃত্যু

প্রতিনিধি: / ১১২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

বাগেরহাট প্রতিনিধিঃ  বাগেরহাটের রামপালে অস্থায়ী সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্যসহ দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রামপাল  তাপবিদ্যুৎকেন্দ্রে অভ্যন্তরে অস্থায়ী ক্যাম্পের ছাদে শুকানো কাপড় আনতে গেলে  এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বেসরকারি কর্মচারী ধোপা হাছিব খান (১৯) এবং সেনা সদস্য মো. আরিফ হাসান (২৭)।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন,অস্থায়ী সেনা ক্যাম্পে শুকানো কাপড় আনতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন ধোপা হাছিব খান। তখন পাশে থাকা সেনা সদস্য আরিফ হাসান এগিয়ে এসে তাকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুৎ তায়িত হয়ে পড়ে। এসময় অপর এক সেনা সদস্য বাশঁ দিয়ে বৈদ্যুতিক তারে সরিয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আহত দুজনই মারা যান।


এই বিভাগের আরো খবর