সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পুলিশের সঙ্গে হামলার স্থানে হিরো আলম

প্রতিনিধি: / ৮৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত আনুমানিক ৯টার দিকে, রাজধানীর আফতাবনগরের এম ব্লকে। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। এখন কিছুটা সুস্থ হয়ে বাসায় আছেন। গত বৃহস্পতিবার বিকেল ৩টায় আফতাবনগর পুলিশ ফাঁড়ির সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন হিরো আলম। হিরো আলম জানান, হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, হাসপাতালে শুয়ে আছেন হিরো আলম। তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট। পরনে থাকা টি-শার্টও ছেঁড়া। আরেকটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি মিলে আহত অবস্থায় তাকে অ্যাম্বুলেন্সে তুলছেন। তার মাথা ও হাতে ব্যান্ডেজ বাঁধা রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। তবে পুলিশ বলেছে, অভিযোগ পেলে তারা যথাযথ ব্যবস্থা নেবে।


এই বিভাগের আরো খবর