সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফ্লোটিলার শেষ নৌযানও দখলে নিলো ইসরায়েল

প্রতিনিধি: / ১৪৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

বিদেশ : যুদ্ধবিধ্বস্ত গাজার উদ্দেশে যাত্রা করা মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ নৌযানটিও ইসরায়েলি বাহিনী দখলে নিয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে লাইভস্ট্রিম ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি কমান্ডোরা নৌযানটিতে প্রবেশ করে নিয়ন্ত্রণ নেয়। পোল্যান্ডের পতাকাবাহী মারিনেট নামের এই নৌযানটিতে ছয়জন ক্রু ছিলেন। এটি ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-র শেষ সক্রিয় জাহাজ, যা শুরুতে ৪৪টি জাহাজ নিয়ে গঠিত হয়েছিল। এর আগে ইসরায়েলি নৌবাহিনী একে একে সব নৌযান আটক করে, যেগুলো গাজার অবরোধ ভাঙার চেষ্টা করছিল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই সতর্ক করেছে, যুদ্ধক্ষেত্রে প্রবেশ ও অবরোধ ভাঙার চেষ্টা করা হলে ম্যারিনেটকেও বাধা দেওয়া হবে। গত বুধবার থেকে ইসরায়েলি বাহিনী নৌযানগুলো আটক করতে শুরু করে এবং প্রায় ৫০০ মানবাধিকারকর্মীকে আটক করেছে, যাদের মধ্যে রয়েছেন জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আডা কোলাউ ও ইউরোপীয় সংসদ সদস্য রিমা হাসান। আটককৃতদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। সূত্র: আল-জাজিরা


এই বিভাগের আরো খবর