Dhaka ০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তামিম নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে যা বললেন

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ১৫৭ Time View

তিনি বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন, নির্বাচন বয়কটের ঘোষণা দিতে যাচ্ছেন; এমন খবর চাউর হয়ে গিয়েছিল গত মঙ্গলবার গভীর রাতেই। সেটাই সত্য হলো। গতকাল বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত সময়ে বিসিবি অফিসে এসে প্রার্থিতা প্রত্যাহার করেন তামিম ইকবাল। সকাল ১০টা নাগাদ মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম অফিসে আসেন হতাশ ও ক্ষুব্ধ তামিম ইকবাল। এমনিতে মিডিয়াবান্ধব তামিম। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের পর সাংবাদিকদের সঙ্গে খুব কম কথা বলেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তামিম প্রথমেই বলেন, ‘আজকে ক্রিকেট শতভাগ হেরে গেছে।’ সাংবাদিকদের উদ্দেশ্যে তামিম বলেন, ‘আপনারা ক্রিকেটের ফিঙ্ংি বন্ধ করতে চান, কিন্তু আগে বিসিবির ফিঙ্ংি বন্ধ করেন।’ এবারের বিসিবি নির্বাচন ঘিরে যা হয়েছে, তাকে অসুন্দর, চরম স্বেচ্ছাচারিতা এবং রীতিমতো নোংরামি বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তামিমের ভাষায়, ‘এর চেয়ে অসুন্দর আর কিছু হতে পারে না, যা ইচ্ছা তাই করা হচ্ছে। এটা সুন্দর প্রক্রিয়া হতে পারে না।’ নির্বাচনী প্রক্রিয়া ঠিকঠাক নেই, স্বচ্ছ হচ্ছে না বলে দাবি করছেন। তারপরও আপনারা তা জেনে ও মেনেও নির্বাচনী প্রক্রিয়ায় ছিলেন। তাহলে শেষ মুহূর্তে নির্বাচন বয়কটের ঘোষণা কেন? তামিম ইকবালের ব্যাখ্যা, ‘স্বেচ্ছাচারিতা আর নোংরামির প্রতিবাদ হিসেবেই মনোনয়ন প্রত্যাহার আমাদের।’ তার শেষ কথা, ‘এই নির্বাচন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে রইলো।’

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাট উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

তামিম নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে যা বললেন

Update Time : ০৮:৩৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫