সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আমি রাস্তাতেই মারা যেতে পারি : মেহজাবীন

প্রতিনিধি: / ৯৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

ছোট পর্দা থেকে বড় পর্দায় ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলামেলা কথা বলেন ব্যক্তিগত জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্যারিয়ার নিয়ে। ভবিষ্যৎ নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে তিনি ভীত। এমন মন্তব্য করে মেহজাবীন বলেন, ‘আমি বেশি বেশি কথা বলব, অনেক কিছু বলব, এই করে ফেলেছি, ওই করে ফেলেছি, এটা করব-এগুলো সব পরিকল্পনা এবং ফিউচার। আজ এখান থেকে বের হয়ে আমি রাস্তাতেই মারা যেতে পারি। আমরা জানি না আসলে কী হবে। তো, অনেক লম্বা বা অনেক দূরের চিন্তাভাবনা আসলে আমি করতে অনেক ভয় পাই এবং করতে চাইও না।’ অভিনেত্রী বিশ্বাস করেন, একজন শিল্পীর প্রকৃত পরিচয় তার কাজই তুলে ধরে। তিনি বলেন, ‘কতটুকু ভালো করেছি, না করেছি-এগুলো একেবারেই আলাদা আলোচনা। কিন্তু আমার কাজই কথা বলুক।’ তবে বড় পর্দায় কাজ নিয়ে তার আগ্রহ প্রবল। মেহজাবীন জানান, ‘সিনেমা যেহেতু শুরু করেছি, সামনেও সিনেমা করব। যদি ভালো গল্প থাকে, আমার চরিত্র ভালো লাগে-আমি তো কাজ করতেই চাই।’ নতুন কাজের ঘোষণা না দেওয়ার বিষয়ে দর্শকদের ক্ষোভের কথাও স্বীকার করেছেন অভিনেত্রী। তিনি জানান, “আপনারা মাঝে মাঝে মন খারাপ করেন, ‘মেহজাবীন কিছু বলছেন না, আর্টিস্টরা এখন সবকিছু লুকায়।’ কিন্তু ব্যাপারটা তা না। আসলে এর পেছনে রয়েছে কন্ট্রাকচুয়াল বাইন্ডিংস। যে কোনো কাজে অনবোর্ড হলেই সবার আগে প্রযোজনা সংস্থা একটি স্বাক্ষর নেয়, যেখানে শর্ত থাকে প্রোডাকশন হাউসই প্রথম ঘোষণার কাজটি করবে। তারা একটি সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি সেট করে কবে কী বলতে হবে, কবে কী রিলিজ হবে।’


এই বিভাগের আরো খবর