সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

থালাপতি বিজয়ের সমাবেশে কী ঘটেছিল, যাতে প্রাণ গেল ৩৯ জনের

প্রতিনিধি: / ১৩২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

বিদেশ : ভারতের তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়ের এক সমাবেশে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৯ জন। নিহতদের মধ্যে নারী ১৭ জন ও ৯ টি শিশু রয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৪৬ জন। গত শনিবার সন্ধ্যায় রাজ্যের কারুর জেলায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশস্থলে হঠাৎ ভিড়ের চাপ তৈরি হলে অনেকে অজ্ঞান হয়ে পড়েন। সেই সময়ই পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায়, বিজয়ের এই কর্মসূচি আগেই ঘোষণা করা হয়েছিল। তবে তিনি নির্ধারিত সময়ের সাত ঘণ্টা পর তিনি মঞ্চে পৌঁছান। এরই মধ্যে বিপুল জনসমাগম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কর্মকর্তাদের ভাষ্য, সমাবেশস্থলে প্রায় ৩০ হাজার মানুষ জমায়েত হয়েছিলেন। দীর্ঘ সময় অপেক্ষা, প্রচণ্ড গরম ও খাবারুপানির অভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভিড় ক্রমে মঞ্চের দিকে ধেয়ে আসছিল। এ সময় দম বন্ধ হয়ে অনেকে মাটিতে লুটিয়ে পড়েন। পরিস্থিতি বুঝতে পেরে বক্তৃতা থামিয়ে দেন বিজয়। ভিড়ের দিকে পানি ছুড়ে দিতে দেখা যায় তাকে। পরে সংবাদ সম্মেলনে রাজ্যের পুলিশপ্রধান জি ভেঙ্কাটরামান জানান, শুরুতে এই সমাবেশের জন্য ছোট জায়গায় অনুমতি চাওয়া হয়েছিল, যা নাকচ করা হয়। পুলিশের অনুমতি ছিল সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত, কিন্তু বিজয় পৌঁছান সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন রাতেই ঘটনাস্থল ঘুরে দেখেন। পরে এঙ্ েদেওয়া বার্তায় নিহতদের পরিবারপ্রতি ১০ লাখ রুপি এবং আহতদের জন্য ১ লাখ রুপি অনুদানের ঘোষণা দেন তিনি। একই সঙ্গে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠনের কথাও জানান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক শোকবার্তায় এ ঘটনাকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ উল্লেখ করেন। অভিনেতাুরাজনীতিক বিজয় প্রথমে কোনো মন্তব্য না করলেও চেন্নাই পৌঁছে সামাজিক মাধ্যম এঙ্-এ লিখেছেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। প্রাণ হারানো পরিবারগুলোর শোক আমি ভাষায় প্রকাশ করতে পারি না। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’ পরে নিজের পক্ষ থেকেও নিহতদের পরিবারপ্রতি ২০ লাখ রুপি এবং আহতদের জন্য ২ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দেন তিনি। বিজয় বলেন, ‘এই অর্থ কোনোভাবেই এমন ক্ষতি পূরণ করতে পারে না। তবু পরিবারের একজন সদস্য হিসেবে আমি আপনাদের পাশে আছি।’


এই বিভাগের আরো খবর