সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তিন নারীকে হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা

প্রতিনিধি: / ১৪৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

বিদেশ : মাদক চোরাচালান চক্রের হাতে তিন নারীর হত্যার ঘটনায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে আর্জেন্টিনায়। পার্টিতে যাওয়ার কথা বলে ওই তিন নারীকে একটি ভ্যানে তোলা হয় এবং এরপর তাদের হত্যার পুরো ঘটনা ইন্সটাগ্রামে সরাসরি সমপ্রচার করা হয়। নৃশংস এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সে হাজারো মানুষ বিক্ষোভ শুরু করেছে। হত্যার শিকার তিন নারীর মধ্যে একজন লারা গুতিয়ারেজ যার বয়স মাত্র ১৫ বছর । অন্য দুইজন হলেন মোরেনা ভার্দি ও ব্রেন্ডা দেল কাস্তিল্লো। পুলিশের অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৯ সেপ্টেম্বর একটি পার্টিতে যাওয়ার কথা বলে তাদেরকে ওই ভ্যানের মধ্যে আনা হয়েছিল। এরপর তাদের ওপর অত্যাচার শুরু হয় এবং মাদক চুরির দায়ে হত্যাকাণ্ড ঘটানো হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সমপ্রচার করা হয়। পাঁচদিন ধরে নিখোঁজ থাকার পর তাদের মরদেহ শহরে উপকূলবর্তী একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে তিনজন পুরুষ এবং দুই নারী। গ্রেফতাদের একজনের নিকট থেকে পাওয়া ভিডিওতে বলতে শোনা যায়, আমার মাদক চুরি করলে তার এমন পরিনতি ভোগ করতে হবে।দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সংযোগ রয়েছে। ফরাসি বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, আর্জেন্টিনায় প্রতি ৩৬ ঘণ্টায় একজন পুরুষের হাতে একজন নারী হত্যার শিকার হন। সূত্র: বিবিসি


এই বিভাগের আরো খবর