সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দুর্নীতি আর ক্ষমতার শ্বাসরুদ্ধকর খেলা ‘দাবাঘর’

প্রতিনিধি: / ১৩৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বিনোদন: দুর্নীতি, ক্ষমতা আর সাহসের মিশ্রণে তৈরি হয়েছে নতুন থ্রিলার ওয়েবফিল্ম ‘দাবাঘর’। গল্পে উঠে এসেছে দেশের এক প্রভাবশালী সিন্ডিকেটের হাজার হাজার কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর তথ্য। সাধারণ মানুষ সত্য উদ্ঘাটনের পথে কতটা ঝুঁকি নিতে পারে-এই প্রশ্ন ঘিরে সিনেমার প্রতিটি দৃশ্য ঘুরছে।
ওয়েবফিল্মের কেন্দ্রীয় চরিত্র রামিসা রহমান, একজন প্রভাবশালী ব্যবসায়ীর কন্যা, হঠাৎ করে হাতে পান একটি পেনড্রাইভ, যাতে লুকিয়ে আছে সিন্ডিকেটের অবৈধ লেনদেনের প্রমাণ। পেনড্রাইভটি হাতে পাওয়ার পর থেকেই রামিসার জীবন পরিণত হয় এক শ্বাসরুদ্ধকর দাবা খেলায়, যেখানে প্রতিটি চালে লুকানো রয়েছে বিশ্বাসঘাতকতা ও মৃত্যুর হুমকি। সত্য প্রকাশের লড়াই এবং ক্ষমতার শীর্ষে থাকা দুর্নীতির এক নির্মম জগত-এ দুটির সংযোগই চলচ্চিত্রটির মূল আকর্ষণ।
পরিচালক সৈয়দ সাহিল বলেন, “অনেক বছর ধরেই বিপুল পরিমাণ দুর্নীতির টাকা ইউরোপ ও আমেরিকায় পাচার হচ্ছে। এমনকি আমাকে ব্যক্তিগতভাবে মানি লন্ডারিংয়ের প্রস্তাবও দেওয়া হয়েছে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই এই ওয়েবফিল্মটি নির্মাণ করেছি।”
সাবরিনা ইসলাম নাদিয়ার প্রযোজনায় নির্মিত ‘দাবাঘর’-এ অভিনয় করেছেন স্বাধীন খসরু, আহাসান উদ্দিন, ইমতিয়াজ রনি, নিগার সুলতানা মিমি, আরিফ খান, সজিব মোত্তাকিন, মাসুদ আল আজাদ সহ আরও ফরাসী অভিনেতা।
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ শিগগিরই এই ওয়েবফিল্ম প্রদর্শিত হবে। দর্শকরা তাৎক্ষণিকভাবে মানি লন্ডারিং, দুর্নীতি ও ক্ষমতার খেলায় সাধারণ মানুষের সাহসের কাহিনী দেখতে পারবেন।


এই বিভাগের আরো খবর