সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মালয়েশিয়ায় ১৫০ বাংলাদেশিসহ আটক ৮৯৮ অভিবাসী

প্রতিনিধি: / ১০৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

এক রাতের অভিযানে মালয়েশিয়ায় ১৫০ বাংলাদেশিসহ ৮৯৮ জন অনিবন্ধিত অভিবাসী কর্মীদের আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। দেশটিতে বিদেশি কর্মীদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও অনিবন্ধিত অভিবাসী কর্মীদের আটক করতে নিয়মিত অভিযান অব্যাহত।

দেশটির সেলাঙ্গার প্রদেশের পুলাউ ইন্ডাহ শিল্পাঞ্চলে প্রশাসনের সমন্বিত অভিযানে বুধবার মোট ৮৯৮ বিদেশি নাগরিককে আটক করা হয়। এর মধ্যে বাংলাদেশের ১৫০ জন রয়েছে। জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টা থেকে শুরু হয়ে অভিযান চলে রাত ১২টা পর্যন্ত।

সেলঙ্গার অভিবাসন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামরুদ্দিন বলেন, বিগত চার মাসের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শতাধিক দোকানপাট ও বাণিজ্যিক ভবনে তল্লাশি করা হয়।

সেলঙ্গার অভিবাসন বিভাগের পাশাপাশি মালয়েশিয়ান রয়েল পুলিশ, মেরিটাইম ইনফোর্সমেন্ট এজেন্সি, এয়ার অপারেশনস ফোর্সেস, ক্লাং রয়েল সিটি কাউন্সিল এবং জাতীয় নিবন্ধন বিভাগের মোট ২৪২ জন কর্মকর্তা ও সদস্য অভিযানে অংশগ্রহণ করে।

এ সময় অভিযানে মোট ১ হাজার ১৩২ জনের পরিচয়পত্র খতিয়ে দেখা হয়। এর মধ্যে ৮৯৮ জনের বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৬৪৩ জন পুরুষ এবং ১৯ জন নারী যাদের বয়স যথাক্রমে ১৬ থেকে ৮০ বছরের মধ্যে, এর মধ্যে কোনো বাংলাদেশি নারী আছে কি না জানা যায়নি। ইন্দোনেশিয়ার ৬৪৩ জন, বাংলাদেশি ১৫০ জন, পাকিস্তানের ৩৫, মিয়ানমারের ৩৬, নেপালি ২৪ এবং ভারতীয় ১০ জন।

আটককৃত সব বিদেশি নাগরিককে সেলঙ্গার অফিসে রাখা হয়েছে কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের সেমেনিয়াহ ইমিগ্রেশন বিপদে পাঠানো হবে বলে জানা কর্মকর্তা। এ সময় ইমিগ্রেশন কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ জনগণের পাশাপাশি নিয়োগকর্তাদেরও অবৈধ অভিবাসী কর্মীদের আশ্রয় না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। যারা দেশের চলিত আইন লঙ্ঘন করবে তাদের জন্য শাস্তি ব্যবস্থা করা হবে।


এই বিভাগের আরো খবর