সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‘মেডিকেলে পড়তে চাই না’ লিখে আত্মহত্যা করলেন শিক্ষার্থী

প্রতিনিধি: / ১০১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার ১৯ বছর বয়সী অনুরাগ অনিল বোরকা নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি দেশটির জাতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা (এনইইটি ইউজি-২০২৫)-এ ৯৯.৯৯ পারসেন্টাইল পেয়ে ওবিসি ক্যাটাগরিতে অল ইন্ডিয়া র‌্যাঙ্ক ১৪৭৫ অর্জন করেছিলেন। তবুও চিকিৎসক হওয়ার ইচ্ছা ছিল না তার। এনডিটিভির প্রতিবেদেনে বলা হয়, অনুরাগ ছিলেন সিন্দেওহি তালুকার নওয়ারগাঁওয়ের বাসিন্দা। পরিবারের সঙ্গে বসবাসকারী এই মেধাবী শিক্ষার্থীকে ভর্তি প্রক্রিয়ার জন্য উত্তরপ্রদেশের গোরখপুরে পাঠানোর প্রস্তুতি চলছিল। সেদিনই সকালে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এর বিষয়বস্তু প্রকাশ না করা হলেও তদন্তকারী সূত্রগুলো জানায়, অনুরাগ সেখানে লিখেছেন তিনি চিকিৎসক হতে চান না। বর্তমানে নওয়ারগাঁও পুলিশ এ ঘটনার তদন্ত করছে। কিশোর-কিশোরীদের ওপর একাডেমিক চাপ ও সামাজিক প্রত্যাশা মানসিকভাবে ভীষণ প্রভাব ফেলে। পড়াশোনা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও, সেটি জীবনের পুরোটা নয়-এমনটি মনে রাখা জরুরি। পরিবার ও বন্ধুদের সঙ্গে খোলামেলা কথা বলা, অনুভূতি ভাগাভাগি করা চাপ সামলাতে সহায়ক হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।


এই বিভাগের আরো খবর