সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রাতের আঁধারে সুইডেনে মসজিদে অগ্নিসংযোগ

প্রতিনিধি: / ১৩৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ সুইডেনের হাল্টসফ্রেড শহরের একটি মসজিদ আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত সোমবার দিবাগত রাতে মসজিদটিতে অগ্নিসংযোগ করা হয় বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন। আনাদোলুর খবরে বলা হয়, সোমবার রাতে আগুন দ্রুত ভবনটিকে পুরোপুরি গ্রাস করে। উদ্ধারকারী সংস্থার সদস্য মাইকেল হেসেলগার্ড বলেন, ‘আমরা জানি না কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল, তবে ভবনটিতে ব্যাপকভাবে পুড়ে গেছে। ’ প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও মসজিদটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। হেসেলগার্ড বলেন, ‘ভবনটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। এটি কোনো কাজে ব্যবহার করা সম্ভব হবে না। ’ আগুন সম্পূর্ণরূপে নেভানোর জন্য উদ্ধারকারী দল সকাল পর্যন্ত ঘটনাস্থলে ছিল, এরপরে পুলিশ তদন্ত শুরু করার জন্য এলাকাটি ঘিরে ফেলে। পুলিশের মুখপাত্র প্যাট্রিক ফোর্স নিশ্চিত করেন যে ঘটনাটিকে সন্দেহজনক অগ্নিসংযোগ হিসেবে তদন্ত করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর