বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ও হাবিলিবাগ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার বাস্তবায়নে বাগেরহাট সদর রনবিজয়পুর এলাকায়, হবিলিবাগ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কার্যালয়ে রনবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এ ডি ডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বাগেরহাটের ফিল্ড কোডিনেটর মোঃ এহসানুল হক , সংকল্প প্রতিবন্ধী সংস্থার সভাপতি মোঃ হারুনুর রশিদ , বিদ্যালয় সহ প্রধান শিক্ষক কামরুন নাহার, হাবেলীবাগ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক শেখ শামীম হাসান প্রমূখ। পরে পার্শ্ববর্তী বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের সমন্বয় একটি রেলি অনুষ্ঠি হয়।