সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আরও ৫ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো

প্রতিনিধি: / ১৩৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বের আরও পাঁচটি দেশ। জাতিসংঘ অধিবেশনের প্রাক্কালে নিউইয়র্কে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে দেশগুলো এ স্বীকৃতি দেয়। গতকাল আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়। স্বীকৃতি দেয়া দেশগুলো হলো-অ্যান্ডোরা, বেলজিয়াম, মোনাকো, লুঙ্মেবার্গ ও মাল্টা। এ সময় মাল্টার প্রধানমন্ত্রী বলেন, ‘এই স্বীকৃতি আমাদের শান্তি ও ন্যায়বিচারে বিশ্বাসের প্রতিফলন। একইসঙ্গে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি আমাদের অবস্থানকে স্পষ্ট করে এই নতুন সিদ্ধান্ত। একে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করেছেন লুঙ্মেবার্গের প্রধানমন্ত্রী। এছাড়া বেলজিয়াম জানায়, এই পদক্ষেপ দীর্ঘদিনের আলোচনাভিত্তিক দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি তাদের সমর্থনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর আগে একই বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির ঘোষণা দেন। তিনি বলেন, ‘এটাই একমাত্র সমাধান, যা ইসরাইলকে শান্তিতে বসবাসের সুযোগ করে দেবে।’ এছাড়া যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ বিষয়ে ম্যাক্রোঁ বলেন, ‘এসব স্বীকৃতি আলোচনার পথ প্রশস্ত করবে।’ এছাড়া তিনি আরব ও মুসলিম রাষ্ট্রগুলোকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আহ্বান জানান। ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনটি গত জুলাইয়ের অনুরূপ এক বৈঠকের পর অনুষ্ঠিত হলো। অবশ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ সম্মেলনে যোগ দেয়নি।


এই বিভাগের আরো খবর