এ সময় আদালত চত্বরে উপস্থিত জনতা একজনকে ধরে পুলিশে সোপর্দ করেন।
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ লালন জানান, মোরেলগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিআর ৩০২/২৪ নং মামলার ধার্য তারিখ ছিল। এটি একটি ঘর পোড়ানো মামলা। এ মামলায় ৬৮জন আসামি রয়েছে এর মধ্য থেকে ৬৬জন জামিনে আছে। এ মামলায় আদালতে হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে বের হয়ে যায়। এ মামলার রাষ্ট্রপক্ষে ছিলেন কোর্ট সিএসআই কার্তিক চন্দ্র পাল, এডভোকেট সাহেবুর রহমান ও ফরহাদ হোসেন। আসামিপক্ষের নিয়োজিত অ্যাডভোকেট তানজিমুর রহমান পলাশ, অজিয়ার রহমান পিকলু, এস্তেন্দার হোসেন, শেখ নজরুল ইসলাম কাদের।
কোট সিএসআই কাত্তিক চন্দ্র পাল বলেন, এ মামলায় ৬৬জন আসামি জামিনে আছেন। এদিন এ মামলায় ৪১ জন হাজিরা ছিল, একজন সময়ের আবেদন করেছে, দুইজন কোন তদবির করে নাই। হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় জয় বাংলা স্লোগান দিলে আদালত চত্বর উত্তপ্ত হয়ে ওঠে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,(ওসি) মাহমুদুল হাসান জানান, আদালত চত্বরে জয় বাংলা স্লোগান দেয়ার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত দের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।