শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে সারের বস্তায় হুক; ব্যবসায়ীকে  ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি: / ১২৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

বাগেরহাট প্রতিনিধিঃ ইউরিয়া সারের বস্তায় হুক মারার অপরাধে বাগেরহাটের কচুয়ার ধোপাখালী ইউনিয়নে
মেসার্স রুমি এন্টার প্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ভাষা বাজারে সারের ডিলার মেসার্স রুমি এন্টার প্রাইজকে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক বাগেরহাট শরিফা সুলতানা।
 এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা। অভিযানে সরকারি নিয়ম ভঙ্গের দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
অধিদপ্তর জানায়, ইউরিয়া সারের বস্তায় হুক মারলে ভেতরের সার অপচয় হয় এবং কৃষকের ক্ষতি হয়। এজন্যই এ ধরনের কার্যকলাপ আইনত দণ্ডনীয় অপরাধ।
বাগেরহাট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক  শরিফা সুলতানা বলেন,সরকারি ষাঁড়ের বস্তায় লেখা আছে হুক লাগাবেন না, কিন্তু হুক লাগিয়ে স্যারের বস্তা নামিয়েছেন, স্যারের বস্তায় হুক লাগালে
সারের গুণগত মান নষ্ট হয়ে যায় এবং এতে কৃষক ক্ষতিগ্রস্থ্য। এমন সুনির্দিষ্ট  তথ্যের ভিত্তিতে জেলার কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়ন বিসি আইসি ডিলার মেসার্স রুমি এন্টারপ্রাইজ কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


এই বিভাগের আরো খবর