সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরায়েলি মন্ত্রীদের পশ্চিম তীরের উপর সার্বভৌমত্ব আরোপের হুমকি

প্রতিনিধি: / ১৪৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতির প্রতিক্রিয়ায় ইসরায়েলি সরকারের মন্ত্রীরা অধিকৃত পশ্চিম তীরের উপর সার্বভৌমত্ব আরোপের হুমকি দিয়েছেন। গত রোববার তারা এ হুমকি দিয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির বলেছেন, “ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি খুনিদের জন্য পুরস্কার। এর তাৎক্ষণিক পাল্টা ব্যবস্থা: অধিকৃত পশ্চিম তীরে সার্বভৌমত্বের তাৎক্ষণিক প্রয়োগ এবং ফিলিস্তিনি সন্ত্রাসী কর্তৃপক্ষের সম্পূর্ণ ধ্বংস।” এঙ্- এক পোস্টে তিনি বলেছেন, “আমি পরবর্তী সরকারি সভায় সার্বভৌমত্ব প্রয়োগের জন্য একটি প্রস্তাব জমা দিতে চাইছি।” সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী মিকি জোহর হুমকির প্রতিধ্বনি করে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতিকে ‘ইহুদি-বিদ্বেষ এবং ইসরায়েলের প্রতি ঘৃণার গন্ধযুক্ত একটি অর্থহীন ঘোষণা’ হিসাবে বর্ণনা করেছেন। এঙ্-এ এক পোস্টে তিনি বলেছেন, “এই বোকামিপূর্ণ বক্তব্যের একমাত্র সঠিক প্রতিক্রিয়া হল জুডিয়া, সামেরিয়া এবং জর্ডান উপত্যকার উপর ইসরায়েলি সার্বভৌমত্ব প্রয়োগ।”


এই বিভাগের আরো খবর