সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ১

প্রতিনিধি: / ১২৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের হামলায় একজন নিহত হয়েছে। হিজবুল্লাহর একজন কর্মীকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে বলে গত শনিবার ইসরাইল জানিয়েছে। বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে মাসব্যাপী যুদ্ধবিরতি সত্ত্বেও এটি ছিল সর্বশেষ মারাত্মক হামলা। এএফপি’র সংবাদদাতা মারজায়ুন জেলায় ঘটনাস্থলে জরুরি সেবা কর্মীদের পরিদর্শন করতে দেখেছে। সেখানে রাস্তার পাশে একটি সাদা গাড়ির আংশিকভাবে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ পড়ে ছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘আল-খারদালি সড়কে একটি গাড়িতে ইসরাইলি শত্রুদের হামলায় একজন নিহত হয়েছে।’ ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে তাদের ওপর ‘গোয়েন্দা তথ্য সংগ্রহের প্রচেষ্টায় অংশ নেওয়া একজন হিজবুল্লাহ সন্ত্রাসীর ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করেছে।’


এই বিভাগের আরো খবর