সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পেরুতে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

প্রতিনিধি: / ১১০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: পেরুর রাজধানী লিমায় গত শনিবার সরকার বিরোধী কয়েকশ বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করলে, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ও লাঠি ছুঁড়ে মারে। ‘জেনারেশন জি’ নামে এক যুব সংগঠনের আয়োজিত এই বিক্ষোভ পেরুতে সংগঠিত অপরাধ, সরকারি অফিসে দুর্নীতি ও সাম্প্রতিক পেনশন সংস্কারের বিরুদ্ধে ক্রমবর্ধমান সামাজিক অস্থিরতারই বহিঃপ্রকাশ। পদবি প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়ে ৫৪ বছর বয়সী বিক্ষোভকারী গ্ল্যাডিস বলেন, আজ দেশের গণতন্ত্র আগের মতো নেই। সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। পুলিশের উপস্থিতিতে শহরের কেন্দ্রস্থলে প্রায় ৫০০ লোক জড়ো হয়। বিক্ষোভকারী সেলিন আমাসিফুয়েন বলেন, ‘কংগ্রেসের কোনও বিশ্বাসযোগ্যতা নেই, এমনকি জনগণের অনুমোদনও নেই। তারা এই দেশে সর্বনাশ ডেকে আনছে।’ বিক্ষোভকারীরা লিমায় নির্বাহী ও কংগ্রেস ভবনের দিকে যাওয়ার চেষ্টা করার সময় সংঘর্ষ শুরু হয়। রেডিও স্টেশন এঙ্েিটাসা জানিয়েছে, সংঘর্ষে তাদের প্রতিবেদক ও একজন ক্যামেরাম্যান গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানিয়েছে, এই সংঘর্ষে কমপক্ষে তিনজন কর্মকর্তা আহত হয়েছেন। ক্রমবর্ধমান চাঁদাবাজি ও সংঘবদ্ধ অপরাধের কারণে প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের সমর্থন হ্রাস পেয়েছে। আগামী বছর তার মেয়াদ শেষ হবে।


এই বিভাগের আরো খবর