শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে: মোরেলগঞ্জে ফ্যান্স প্রবাসীর ‘মাজাই’ বাজার উদ্ধোধন

প্রতিনিধি: / ১৩৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

এম.পলাশ শরীফ, বাগেরহাট:  বাগেরহাটের মোরেলগঞ্জে বেকারত্ম দূরীকরণ যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ফ্যান্সপ্রবাসী রফিকুল ইসলাম জন্মভুমি নিজ জমিতে উদ্ধোধন করলেন “মাজাই বাজার” এ বাজারের বৈশিষ্ট সকল মালামালের নির্ধারিত দামের চেয়ে এক টাকা কম, খাজনা মুক্ত।

জানাগেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের একাধিকবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হাওলাদারের ছেলে ফ্যান্স প্রবাসী রফিকুল ইসলাম (মাজাই) জামিরতলা গ্রামে নিজ জমি দান করে উদ্ধোধন করলেন “মাজাই বাজার”। জনস্বার্থে দানকৃত এক বিঘা জমির ওপরে এ বাজারটিতে রয়েছে প্রাথমিক পর্যায়ে ২৪টি দোকান ঘর।

প্রাথমিক চিকিৎসা ক্ষেত্রে ওষুধের ফার্মেসী, খাদ্যপন্যসহ নানা নিত্যপন্যের দোকান। বাজার মনিটরিংয়ের জন্য রয়েছে স্থানীয়দের সমন্বয়ে বাজার কমিটি। রবিবার বেলা ১১টায় জামিরতলা মাজাই বাজারে উদ্ধোধনী অনুষ্ঠানে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা শ্রমীক দলের সভাপতি মো. মজনু মোল্লা।
বাজার প্রতিষ্ঠাতা ফ্যান্স প্রবাসী রফিকুল ইসলাম(মাজাই)। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাজার কমিটির সভাপতি মো. রিয়াজুল ইসলাম, সহ-সভাপতি রুহুল আমিন কাজী, সমাজ সেবক মনিরুজ্জামান মানিক, ব্যবসায়ী মামুন হাওলাদারসহ স্থানীয় পর্যায়ে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।

মতবিনিময় সভায় বাজার প্রতিষ্ঠাতা ফ্যান্স প্রবাসী রফিকুল ইসলাম (মাজাই) বলেন, সুন্দরবন সংলগ্ন এ মাজাই বাজারটি এ অঞ্চলের মানুষের দৈনন্দিন সকল প্রয়োজন মিটাতে গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে। বিশেষ করে যুব সমাজের বেকারত্ম দূর করে আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে। এ লক্ষে এ মাজাই বাজার নির্মিত করা হয়েছে।


এই বিভাগের আরো খবর