সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দূর থেকে ১ লাখ ১০ হাজার এসইউ-৭ গাড়ির ড্রাইভিং ত্রুটি দূর করবে শাওমি

প্রতিনিধি: / ১৪৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

বিদেশ : প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক সংস্থাগুলো শুক্রবার জানিয়েছে, চীনের ভোক্তাপ্রযুক্তি জায়ান্ট শাওমি তাদের জনপ্রিয় এসইউ-৭ মডেলের ১ লাখ ১০ হাজারেরও বেশি ইলেকট্রিক গাড়ির সহায়ক ড্রাইভিং সিস্টেমে ত্রুটি দূর করতে দূর থেকে সফটওয়্যার আপডেট দেবে। এ ঘোষণা এলো মডেলটির একটি মারাত্মক দুর্ঘটনায় তিনজন শিক্ষার্থী নিহত হওয়ার কয়েক মাস পর। বেইজিং থেকে এএফপি এ খবর জানায়। চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ও গাড়ি নির্মাতারা স্মার্ট-ড্রাইভিং প্রযুক্তিতে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। তবে এ বছর শাওমি এসইউ-৭ সহায়ক ড্রাইভিং মোডে দুর্ঘটনায় পড়ায় বেইজিং নিরাপত্তা নিয়ম কঠোর করেছে এবং গাড়ি স্বয়ংক্রিয় চালনার বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন তুলেছে। রাষ্ট্রীয় বাজার নিয়ন্ত্রণ প্রশাসন জানায়, এসইউ-৭ এর হাইওয়ে সহায়ক ড্রাইভিং সিস্টেম কিছু জটিল পরিস্থিতিতে পর্যাপ্তভাবে শনাক্তকরণ, সতর্কতা ও নিয়ন্ত্রণ দিতে ব্যর্থ হতে পারে, যা চালকরা দ্রুত হস্তক্ষেপ না করলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। শাওমি জানিয়েছে, তারা ২০২৫ সালের ৩০ আগস্টের আগে তৈরি এসইউ-৭ স্ট্যান্ডার্ড মডেলগুলোতে দূর থেকে আপগ্রেড দেবে। বর্তমানে অটো ইন্ডাস্ট্রিতে রিমোট রিকল একটি প্রচলিত প্রথা হয়ে উঠেছে। তবে শুক্রবারের ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় আবারও প্রাণঘাতী এসইউ৭ দুর্ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়। ওয়েইবোতে সংশ্লিষ্ট হ্যাশট্যাগ ৭ কোটি বারের বেশি দেখা হয়েছে।


এই বিভাগের আরো খবর