সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এআই ধনী ও গরিবের মধ্যে পার্থক্য আরও বাড়াবে: জেফরি হিন্টন

প্রতিনিধি: / ১১৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

বিদেশ : নোবেলজয়ী বিজ্ঞানী ও সাবেক গুগল গবেষক জেফরি হিন্টন সতর্ক করেছেন যে, এআই বিশ্বজুড়ে বড় বেকারত্ব সৃষ্টি করবে এবং ধনী-গরীবের মধ্যে বৈষম্য আরও গভীরতর করবে। ফাইন্যান্সিয়াল টাইমসের সঙ্গে সমপ্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ধনীরা এআই ব্যবহার করে কর্মচারীদের বাদ দিয়ে মুনাফা বাড়াবেন। হিন্টনের মতে, ঘটনাটি এমন হবে যে ধনী মানুষরা এআই ব্যবহার করে শ্রমিকদের ছাঁটাই করবে। এর ফলে ব্যাপক বেকারত্ব এবং মুনাফার বিশাল বৃদ্ধি ঘটবে। এতে কয়েকজন মানুষ অনেক ধনী হয়ে উঠবে, আর অধিকাংশ মানুষ গরীব হবে। সাক্ষাৎকারে হিন্টন বলেন, যেসব শিল্প সাধারণ ও পুনরাবৃত্তিমূলক কাজের ওপর নির্ভর করে, সেগুলো সবচেয়ে বেশি প্রভাবিত হবে। অন্যদিকে উচ্চ দক্ষতার কাজ এবং স্বাস্থ্যসেবাখাতে এআই থেকে লাভ হতে পারে। নিউইয়র্ক ফেডের সামপ্রতিক একটি জরিপে দেখা গেছে, এআই ব্যবহারকারী কোম্পানিগুলো কর্মী ছাঁটাইয়ের চেয়ে পুনরায় প্রশিক্ষণের প্রতি বেশি মনোযোগ দেয়, যদিও ছাঁটাইয়ের হার বাড়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও সতর্ক করেছেন যে এআই বায়োঅস্ত্র তৈরিতেও ব্যবহার হতে পারে। হিন্টনের মতে, চীন এই বিপদকে গুরুত্ব দিচ্ছে, কিন্তু ট্রাম্প প্রশাসন কঠোর নিয়ন্ত্রণের বিরোধিতা করেছে। তিনি বলেন, আমরা ভবিষ্যত কী হবে তা জানি না, কেউই জানে না, যারা জানে বলছে তারা মিথ্যে কথা বলছে। আমরা এমন এক ঐতিহাসিক সময়ে আছি যেখানে কিছু অসাধারণ ঘটছে, যা হতে পারে অসাধারণ ভালো বা অসাধারণ খারাপ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া


এই বিভাগের আরো খবর