সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মির্জাগঞ্জে ঈদ ঈ মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠিত

প্রতিনিধি: / ২৪৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

মাসুম বিল্লাহ,  মির্জাগঞ্জ:  পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ১৪৪৭ হিজরী উদযাপন উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে হযরত মুহাম্মদ (সা:) এর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত ভবনের কনফারেন্স রুমে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) মোঃ তরিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান,বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাগঞ্জ উপজেলা শাখার আমীর মাওঃ মোঃ শাজাহান,সাবেক আমীর মাওঃ মুহাম্মদ সিরাজুল ইসলাম, সুবিদখালী কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ ওবায়দুল হক,গণ অধিকার পরিষদের মির্জাগঞ্জ উপজেলা শাখা আহবায়ক মোঃ দুলাল ফকির,মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ,বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ,উপজেলার বিভিন্ন মসজিদের খতিব,ইমাম,উলামায়ে কেরামগণ,ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচকগণ মানবতার আলোকবর্তিকা,শান্তির দূত,শ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের দিন,মাস রবিউল আউয়ালের পবিত্রতা ও মর্যাদা রক্ষা এবং আল্লাহর হাবিবের আদর্শ ও দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা  নিয়ে সুগভীর পর্যালোচনা করেন‌।


এই বিভাগের আরো খবর