সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গাজায় ইসরাইলি হামলায় নিহত ১৯

প্রতিনিধি: / ১২২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

বিদেশ : গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গতকাল শুক্রবার গাজা সিটি এবং এর আশেপাশের এলাকায় ইসরাইলি হামলায় অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘গাজা সিটির বেশ কয়েকটি মহল্লা এবং শহরের উপকণ্ঠে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বসবাসের তাঁবু ও আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।’ জাতিসংঘ জানিয়েছে, সেখানে ১০ লক্ষাধিক মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন। গাজা সিটি পুরোপুরি দখলের পরিকল্পনার কথা জানানোর পর ইসরাইল সেখানে বোমা হামলা জোরদার করেছে। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র নাদাভ শোশানি গত বৃহস্পতিবার বলেছেন, অভিযান শুরুর সময় সম্পর্কে কোনো ঘোষণা দেওয়া হবে না। ইসরাইলি সেনাবাহিনীর আরেক মুখপাত্র এফি ডিফ্রিন দাবি করেন, ইসরাইলি সৈন্যরা ইতোমধ্যেই গাজা সিটির ৪০ শতাংশ নিয়ন্ত্রণে নিয়েছে। ইসরাইলের ধারণা, তারা নতুনভাবে আক্রমণ চালালে দক্ষিণে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হবে।


এই বিভাগের আরো খবর