মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত ৭ দিনের কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টার দিকে দলের নেতাকর্মীরা মিছিলসহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে কাপুড়িয়াপট্টিতে অনুষ্ঠিত হয় পথসভা।
পথসভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবি এম ওবায়দুল ইসলাম, কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, বাগেরহাট জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন, জেলা বিএনপির সদস্য ফারহানা জাহান নিপা, খাদেম নিয়ামুল নাসির আলাপ, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক অ্যাড. মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন প্রমুখ বক্তৃতা করেন।