সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বে ১০০ মৃতের মধ্যে ১ জনের আত্মহত্যাজনিত মৃত্যু

প্রতিনিধি: / ১৫৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বিদেশ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) গতকাল মঙ্গলবার জানিয়েছে, সারাবিশ্বে গড়ে প্রতি ১০০ জন মৃতের মধ্যে একজনেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে আত্মহত্যাজনিত কারণে। বিশেষ করে তরুণদের মধ্যে এই প্রবণতা বেশি থাকায় তাদের মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্যা দূর করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে সংস্থাটি। জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ডাব্লিউএইচও জানিয়েছে, সামপ্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী আত্মহত্যার হার কিছুটা কমেছে। তবে সমস্যাটি নিরসনের অগ্রগতি অনেকটাই ধীর গতিতে হচ্ছে। জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি জানিয়েছে, ২০২১ সালে সারাবিশ্বে ৭ লাখ ২৭ হাজার মানুষ আত্মহত্যা করেছে। ডব্লিউএইচও’র অসংক্রামক রোগ এবং মানসিক স্বাস্থ্য বিভাগের অন্তর্বর্তী প্রধান ডেভোরা কেসটেল বলেন, ‘বিশ্বব্যাপী গড়ে প্রতি ১০০ জন মৃতের মধ্যে একজনের বেশি মৃত্যু ঘটে আত্মহত্যার ঘটনায়। এমনকি প্রতি একজনের আত্মহত্যার পেছনে গড়ে ২০টি আত্মহত্যাচেষ্টা থাকে।’ তিনি সাংবাদিকদের বলেন, ‘এই মানুষগুলোর আত্মহত্যার কারণে অগণিত জীবন ও জীবিকা প্রভাবিত হয়। কারণ, পরিবার, বন্ধু ও স্বজনরা তাদের হারিয়ে অকল্পনীয় কষ্টের সম্মুখীন হয়।’ ডাব্লিউএইচও’র ‘ওয়ার্ল্ড মেন্টাল হেলথ টুডে’ রিপোর্টে বলা হয়েছে, বিশ্বব্যাপী তরুণদের মধ্যেই আত্মহত্যা করার প্রবণতা বেশি। ২০২১ সালে ১৫ থেকে ২৯ বছর বয়সী নারীদের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর কারণ ছিল আত্মহত্যা। একই বয়সের পুরুষদের তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর কারণ ছিল এটি। বিশ্বে প্রায় তিন-চতুর্থাংশ আত্মহত্যার ঘটনা ঘটে নিম্ন আয়ের জনবহুল দেশগুলোতে। তবে, উন্নত দেশগুলোতে আত্মহত্যার হার অনেক বেশি। ডাব্লিউএইচও’র প্রতিবেদনে বলা হয়, ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধির তুলনায় মানসিক সমস্যাগ্রস্ত মানুষের সংখ্যা দ্রুত গতিতে বেড়েছে।


এই বিভাগের আরো খবর