সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

৮ আরোহীসহ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার নিখোঁজ

প্রতিনিধি: / ১৩৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

বিদেশ : ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপে আটজন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। গতকাল সোমবার উদ্ধার কর্মকর্তারা এ তথ্য জানান। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। বানজারমাসিন শহরের স্থানীয় একটি উদ্ধার সংস্থার প্রধান আই পুতু সুদায়ানা এক ভিডিওবার্তায় বলেন, ‘নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধানে সরকারিভাবে তল্লাশি শুরু হয়েছে। ওই হেলিকপ্টারে দু’জন ক্রু এবং ছয়জন যাত্রী ছিলেন।’ তিনি আরো বলেন, ‘প্রয়োজনে সাতদিন ধরে আমাদের অনুসন্ধান তৎপরতা চলবে। আশা করছি, নিখোঁজদের অবস্থান আমরা আজকের মধ্যেই নির্ধারণ করতে সক্ষম হবো। আমাদের প্রত্যাশা থাকবে সবাইকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসার।’ চার্টার কোম্পানি ইস্টিন্ডো এয়ারের হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণ পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইন্দোনেশিয়ায় এক দ্বীপ থেকে অন্যান্য দ্বীপপুঞ্জে যেতে আকাশপথ ব্যবহারের ওপর ব্যাপক নির্ভরতা রয়েছে। তবে, সে দেশে বিমান চলাচলের নিরাপত্তার বিষয়টি নাজুক হওয়ায় সামপ্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার মারাত্মক দুর্ঘটনা ঘটেছে।


এই বিভাগের আরো খবর