সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জাপানে ভালুকের আক্রমণ বৃদ্ধি

প্রতিনিধি: / ১১২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

বিদেশ : জাপানে সমপ্রতি ভালুকের আক্রমণ বেড়ে যাওয়ার পর গতকাল সোমবার বন্দুক রাখার নিয়ম শিথিল করা হয়েছে। এর ফলে শিকারিদের রাইফেল ব্যবহারে আর কড়াকড়ি থাকছে না। জাপানের রাজধানী টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, জনসংখ্যা কমে যাওয়া এবং জলবায়ু পরিবর্তনের ফলে জাপানের আবাসিক এলাকায় বন্য ভালুকের উপস্থিতি বাড়ছে। চলতি বছরের এপ্রিল থেকে সে দেশে ভালুকের আক্রমণে চারজনের প্রাণ গেছে। গত আগস্ট মাসে হোক্কাইদোতে একজন পর্বতারোহী ভালুকের আক্রমণে প্রাণ হারিয়েছে এবং এ ঘটনায় আরো কয়েক ডজন মানুষ আহত হয়েছে। গত জুলাইয়ে উত্তরাঞ্চলীয় শহর কিতাকিতা’র উপকণ্ঠে প্রতিবন্ধী আশ্রয়কেন্দ্রের বাইরে ভালুকের আক্রমণে একজন নারী অজ্ঞান হয়ে পড়েছিলেন। ওই মাসেই গলফ খেলার মাঠে ভালুক ঢুকে পড়ায় খেলা স্থগিত রাখতে হয়েছিল। এছাড়া জুনে স্থানীয় একটি বিমানবন্দরের রানওয়েতে একটি ভালুককে ঘুরে বেড়াতে দেখা গেছে। জাপানে অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর হিসেবেই সবার জানা। সেখানে শিকারের জন্য রাইফেল ব্যবহারে পুলিশের অনুমতি নিতে হয়। তবে, আজ থেকে লোকজনের নিরাপত্তা নিশ্চিতের জন্য জরুরি পরিস্থিতিতে শিকারিদের রাইফেল ব্যবহারের অনুমতি দিতে পারবেন নগর ও শহরের কর্মকর্তারা । এ বছরের মার্চ পর্যন্ত গত অর্থবছরে জাপানে ৮৫ জন ব্যক্তি ভালুকের আক্রমণের শিকার হয়েছে এবং তাদের মধ্যে তিনজন মারা গেছে। একই সময়ে ৫ হাজার ১৩৬টি ভালুক হত্যা করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গ্রামীণ এলাকায় জনসংখ্যা হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের কারণে ভালুকের খাদ্য ও শীতনিদ্রার সময় প্রভাবিত হচ্ছে। এর ফলে বেশি সংখ্যক ভালুক লোকালয়ে চলে আসছে।


এই বিভাগের আরো খবর