সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিয়ের আলোচনার জন্য ডেকে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৯

প্রতিনিধি: / ১৫১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

বিদেশ : ভারতের মহারাষ্ট্রে বিয়ের প্রস্তাব নিয়ে আলোচনার নাম করে ডেকে নিয়ে ২৬ বছরের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে মেয়ের পরিবার। এ ঘটনায় পুলিশ মেয়ের বাবাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে। আরও দুজন অভিযুক্ত পলাতক রয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিহত যুবকের নাম রমেশ্বর ঘেংগাট। গত ২২ জুলাই পুনের কাছাকাছি পিম্পরি চিনচওয়াডের সাংভি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। সাংভি থানার সিনিয়র পুলিশ পরিদর্শক জিতেন্দ্র কোলি জানান, মেয়ের বাবা প্রশান্ত সারসহ মোট ১১ জনের বিরুদ্ধে রমেশ্বরকে হত্যার অভিযোগ আনা হয়েছে। ইতোমধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হলেও বাকিদের ধরতে অভিযান চলছে। পুলিশ জানায়, রমেশ্বর তার এক আত্মীয় তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। তবে তার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা ছিল, যার মধ্যে শিশু সুরক্ষা আইন (পকসো) অনুযায়ীও মামলা রয়েছে। এসব কারণে মেয়ের পরিবার তাদের বিয়েতে রাজি হয়নি। তবুও বিয়ের ব্যাপারে রমেশ্বর অনড় থাকায় মেয়ের পরিবার আলোচনার কথা বলে তাকে ডেকে নেয়। ওই সময় রমেশ্বর বাবা-মাকে নিয়েও সেখানে যান। এসময় দুই পরিবারের মধ্যে তর্কবিতর্ক শুরু হলে মেয়ের পরিবার রমেশ্বরকে আলাদা একটি ঘরে নিয়ে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হলে চিকিৎসকরা চেষ্টা করেও বাঁচাতে পারেননি। ঘটনার পর নিহতের পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করেছে এবং তদন্ত শুরু করেছে।


এই বিভাগের আরো খবর