সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মেক্সিকোতে ১ লাখ ৩০ হাজার মানুষ নিখোঁজ, প্রতিবাদে রাজপথে জনগণ

প্রতিনিধি: / ১৪৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

বিদেশ :  মেক্সিকোতে  ১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ হওয়ার ঘটনায় দেশটির জনগণ ক্ষুব্ধ। ২০০৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট ফেলিপে ক্যালদেরন কর্তৃক ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণার পর থেকে এই নিখোঁজের সংখ্যা দ্রুত বাড়তে থাকে, যা বর্তমানে প্রায় দেড় লাখে পৌঁছেছে। খবর বিবিসির। গুমের ঘটনা প্রকাশ্যে আনতে এবং তা বন্ধে সরকারের কার্যকরী পদক্ষেপের দাবিতে নিখোঁজদের আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং মানবাধিকার কর্মীরা মেঙ্েিকা সিটি, গুয়াদালাহারা, কর্দোভা ও অন্যান্য শহরের রাস্তায় নেমে এসেছেন। এসময় তারা প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবামের সরকারের কাছে ন্যায়বিচার চেয়েছেন এবং নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বের করতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। নিখোঁজদের পরিবারের দাবি, তাদের প্রিয়জনদের জোর করে মাদক চক্রে নিয়োগ করা হয়েছে এবং রাজি না হওয়ায় তাদের হত্যা করা হয়েছে। যদিও এসব ঘটনায় মূলত মাদক চক্র এবং অন্যান্য অপরাধী দল দায়ী, তবে নিরাপত্তা বাহিনীও এসবের জন্য দায়ী বলে অভিযোগ করা হয়। মেঙ্েিকার ওয়াহাকা রাজ্য থেকে শুরু করে উত্তরের সোনোরা ও দুরাঙ্গো পর্যন্ত বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিখোঁজদের পরিবারের সদস্যরা প্রিয়জনদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে অংশ নিচ্ছেন এবং এই সমস্যার সমাধানে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন। এই বিক্ষোভের কারণে মেঙ্েিকা সিটির প্রধান সড়কগুলো বন্ধ হয়ে যায়। পরিবারগুলো বাধ্য হয়ে নিজেরাই ‘বুসকাদোরেস’ নামে নিজস্ব অনুসন্ধান দল গঠন করেছে। এই দলটি উত্তর মেঙ্েিকার গ্রামাঞ্চলে এবং মরুভূমিতে দিনরাত খোঁজ চালায়। কখনো কখনো তারা মাদক চক্রের দেওয়া তথ্যের ভিত্তিতে গণকবরের অবস্থান খুঁজে বের করার চেষ্টা করে। এই অনুসন্ধানী দলগুলো নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। সমপ্রতি জলিস্কো অঙ্গরাজ্যে একটি অনুসন্ধানী দল একটি সন্দেহভাজন মাদক চক্রের খামার আবিষ্কার করে। সেই সময় অভিযানে যুক্ত কয়েকজনকেই গুম করে ফেলা হয়। পরে অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানায়, ওই জায়গায় কোনো সমাধির চিহ্ন পাওয়া যায়নি। জাতিসংঘ এই পরিস্থিতিকে ‘একটি বিশাল আকারের মানবিক ট্র্যাজেডি’ বলে অভিহিত করেছে। মেঙ্েিকাতে বর্তমানে যে পরিমাণে গুমের ঘটনা ঘটছে, তা লাতিন আমেরিকার কিছু ভয়াবহ রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। উদাহরণস্বরূপ, গুয়াতেমালায় ৩৬ বছরের গৃহযুদ্ধে প্রায় ৪০ হাজার এবং ১৯৭৬ থেকে ১৯৮৩ সালের মধ্যে আর্জেন্টিনার সামরিক শাসনের সময় আনুমানিক ৩০ হাজার মানুষ নিখোঁজ হয়েছিলেন।


এই বিভাগের আরো খবর