সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পোল্যান্ড প্রতিরক্ষা ব্যয় বাড়াবে

প্রতিনিধি: / ১০৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

বিদেশ : পোল্যান্ড আগামী বছরে সে দেশের প্রতিরক্ষা খরচ জিডিপির ৪.৮ শতাংশ পর্যন্ত বাড়াবে। গত বৃহস্পতিবার দেশটির অর্থমন্ত্রী আন্দ্রজে ডোমানস্কি একথা জানিয়েছেন। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাহিদা অনুযায়ী ৫ শতাংশের কাছাকাছি। বাজেট প্রস্তাবটি এমন সময় এলো যখন ন্যাটো জানিয়েছে, তাদের সকল সদস্য এই বছর জোটের পূর্ববর্তী প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা জিডিপির দুই শতাংশে পৌঁছার লক্ষ্য পূরণ করতে চলেছে। ওয়ারশ থেকে এএফপি এ খবর জানায়। পোল্যান্ড পূর্ব তীরে একটি গুরুত্বপূর্ণ জোট সদস্য হিসেবে রয়েছে। ২০২২ সালে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে প্রতিবেশি ইউক্রেন যখন লড়াই করছে, তখন পোল্যান্ড তার পূর্ব দিকের জোটের একটি গুরুত্বপূর্ণ সদস্য ছিল। পোল্যান্ডের অর্থমন্ত্রী আন্দ্রেজ ডোমানস্কি মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের বলেন, আমরা ২২০৬ সালে প্রতিরক্ষা খাতে ২শ’ বিলিয়ন জেলাটি (৫৫ বিলিয়ন ডলার) রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ করছি। যা জিডিপির ৪.৮ শতাংশেরও বেশি। রাশিয়ার হুমকির ভয়ে, পোল্যান্ড তার সশস্ত্র বাহিনীর দ্রুত আধুনিকীকরণ শুরু করেছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া থেকে আসা অস্ত্রের জন্য বিলিয়ন বিলিয়ন ডার ব্যয় করেছে। গত জুন মাসে ৩২ সদস্যের নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো) ট্রাম্পের চাপে আগামী দশকে প্রতিরক্ষা ব্যয় ব্যাপকভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্প ন্যাটোর সাথে জড়িত থাকার জন্য তাদের জিডিপির পাঁচ শতাংশ নিরাপত্তা সম্পর্কিত খাতে ব্যয় করার প্রতিশ্রুতি ভেঙে দিয়েছেন। এই প্রধান লক্ষ্যকে ভেঙে দেখলে, ৩.৫ শতাংশ মূল প্রতিরক্ষা খাতে এবং ১.৫ শতাংশ অবকাঠামো ও সাইবার নিরাপত্তা ইত্যাদি বিস্তৃত ক্ষেত্রে ব্যয় করা হবে। নতুন লক্ষ্যমাত্রা ২০১৪ সালে নির্ধারিত জোটের পূর্ববর্তী সামরিক ব্যয়ের লক্ষ্যমাত্রা দুই শতাংশে নিয়ে আসবে।


এই বিভাগের আরো খবর