সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাস উল্টে আফগানিস্তানে নিহত ২৫

প্রতিনিধি: / ১৫১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

বিদেশ : আফগানিস্তানের পূর্বাঞ্চলে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। বুধবার দেশটির রাজধানী কাবুলের আর্গান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়, বাসটি দক্ষিণ আফগানিস্তানের হেলমান্দ ও কান্দাহার প্রদেশ থেকে যাত্রী নিয়ে কাবুলে আসছিল। পরে কাবুলের আর্গান্দি এলাকায় এলে বাসটি উল্টে যায়। এ বিষয়ে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন ক্বানি জানান, রাজধানী কাবুল থেকে দক্ষিণাঞ্চলীয় শহর কান্দহারের পথে চলাচলকারী মহাসড়কে চালকের অবহেলার কারণে বাসটি উল্টে যায়। ঘটনাস্থলে ২৫ জন মারা গেছেন এবং আহত ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবশ্য আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা নতুন কিছু নয়। দশকের পর দশক ধরে দীর্ঘ সংঘাতের কারণে ভাঙাচোরা সড়ক, মহাসড়কে বেপরোয়া গাড়ি চালানো এবং পর্যাপ্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাবকেই এর জন্য দায়ী করা হয়। উল্লেখ্য, মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে আরেকটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৮০ জন নিহত হন।


এই বিভাগের আরো খবর