সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরাইলের

প্রতিনিধি: / ৯৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী গতকাল জানিয়েছে, বিভিন্ন এলাকায় সাইরেন বাজানোর পর তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। হুথি বিদ্রোহীরা নিয়মিতভাবে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। তারা জানায়, গাজায় ইসরাইলি বাহিনীর আগ্রাসনের প্রতিক্রিয়ায় এসব হামলা চালানো হচ্ছে। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ইসরাইলি সেনাবাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, ‘কিছুক্ষণ আগে ইসরাইলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলি বাহিনী প্রতিহত করেছে’। ক্ষেপণাস্ত্র হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা তাদের ফিলিস্তিনি মিত্র হামাসের ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলে হামলার পর থেকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বারবার ইসরাইলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে। ফিলিস্তিনিদের সমর্থনে কাজ করছে বলে দাবি করা হুথিরা গত মার্চে শেষ হওয়া গাজায় দুই মাসের যুদ্ধবিরতির সময় তাদের আক্রমণ স্থগিত করেছিল। কিন্তু ইসরাইল পুনরায় বড় ধরনের অভিযান শুরুর পর হুথিরাও নতুন করে হামলা চালাচ্ছে। ইসরাইল ইয়েমেনে হুথি-অধিকৃত বন্দর এবং বিদ্রোহী-অধিষ্ঠিত রাজধানী সানার বিমানবন্দর লক্ষ্য করে একাধিক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। হুথি-নিয়ন্ত্রিত সাবা সংবাদ সংস্থার দেয়া তথ্য অনুসারে, রোববার সানায় ইসরাইলি হামলায় কমপক্ষে ছয়জন নিহত এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা তাদের নিজস্ব ভূখণ্ডে হুথিদের হামলার ‘প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি সামরিক কম্পাউন্ড, দুটি বিদ্যুৎ কেন্দ্র এবং একটি জ্বালানি ডিপোতে আঘাত করেছে।


এই বিভাগের আরো খবর