সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

২ পুলিশকে হত্যার পর অস্ট্রেলিয়ান বন্দুকধারী পলাতক

প্রতিনিধি: / ১০৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ায় দুই পুলিশ কর্মকর্তাকে হত্যার একদিন পর, গতকাল ৫৬ বছর বয়সী হামলাকারী পালিয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, হত্যাকারী ‘ভারী অস্ত্রের’ সাহায্যে হামলা চালিয়ে পুলিশ কর্মকর্তাদের গুলি করে হত্যা করে। পরের দিন গতকাল সে পালিয়ে যায়। তারা আরো জানায়, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের একটি গ্রামাঞ্চলে গত মঙ্গলবার ওই হামলার ঘটনা ঘটে। পুলিশ রাতভর সেই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করেছে। ওই ব্যক্তিকে তারা ডেজি ফ্রিম্যান হিসেবে শনাক্ত করেছে। স্থানীয় গণমাধ্যম তাকে একজন উগ্র ষড়যন্ত্র তাত্ত্বিক হিসেবে অভিহিত করেছে। পুলিশ কর্মকর্তারা ভিক্টোরিয়া রাজ্যের উত্তর-পূর্বে অবস্থিত ছোট শহর পোরেপুঙ্কাহে ওই অপরাধস্থল- একটি বাড়ি ও একটি বাসসহ একটি গ্রামকে ঘিরে রেখেছে। ভিক্টোরিয়া পুলিশের প্রধান কমিশনার মাইক বুশ এক সংবাদ সম্মেলনে বলেন, এই ভয়াবহ ঘটনার সন্দেহভাজন ব্যক্তি এখনও পলাতক আছেন। তিনি আরো বলেন, আমি সবাইকে আশ্বস্ত করছি যে, আমরা ওই ব্যক্তির সন্ধানে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তাকে খুঁজে বের করতে হবে। তিনি আরো বলেন, সে খুবই বিপজ্জনক। সে দুই পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে ও আরো একজনকে আহত করেছে। বুশ বলেন, আমাদের বিশ্বাস ফ্রিম্যানের কাছে একাধিক ‘শক্তিশালী’ আগ্নেয়াস্ত্র রয়েছে। পুলিশ প্রধান বলেন, গত মঙ্গলবার সকালে তল্লাশি পরোয়ানা কার্যকর করার জন্য দশ জন পুলিশ ওই এলাকায় গিয়েছিলেন। তখন গুলিবর্ষণ শুরু হয়। তিনি আরো বলেন, কয়েক মিনিটের মধ্যে সংঘটিত ওই গুলিবর্ষণের ফলে ৫৯ বছর বয়সী একজন গোয়েন্দা এবং ৩৫ বছর বয়সী একজন সিনিয়র কনস্টেবল নিহত হন। গুলিবর্ষণের ফলে এক পুলিশ কর্মকর্তা আহত হন। আহত অফিসারের অস্ত্রোপচার করা হয়েছে বলেও জানান তিনি। কর্মকর্তাদের ধাওয়া সত্ত্বেও ফ্রিম্যান পায়ে হেঁটে ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হন।


এই বিভাগের আরো খবর